সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

বিয়ের পর মানসিক অবসাদে ভুগছিলেন মীরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত যুগল শাহিদ কাপুর-মীরা রাজপুত। ১১ বছর আগে জীবনের নতুন অধ্যায় শুরুর পর থেকে ভক্তদের কাছে তারা ধীরে ধীরে পছন্দের জুটিতে পরিণত হয়েছেন। সামাজিক মাধ্যমে দুজনকে ভালোই সরব থাকতে দেখা যায়। দিল্লির মেয়ে মীরাও স্বামীর পাশাপাশি নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন বলিউডের আলো-ঝলমলে দুনিয়ার সঙ্গে। 

যদিও শাহিদ কাপুরকে বিয়ের পর নতুন সংসারে শুরুর দিনগুলো খুব একটা সুখকর ছিল না মীরার জন্য। তখন নাকি বেশ মানসিক অবসাদে ভুগতে হয়েছে শাহিদপত্নীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই কথাগুলো জানিয়েছেন তিনি। 

মীরার ভাষ্যমতে, ‘বিয়ের পর আমি কিছুটা গুটিয়ে গিয়েছিলাম। আমার এই আচরণ দেখে অনেকেই ভাবতেন আমি হয়তো খুব নাকউঁচু বা অহংকারী। কিন্তু আসল সত্যিটা হলো, নতুন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার অনেকটা সময় লেগেছিল।’ 

বিষণ্ণতার কারণ হিসেবে মীরা বলেন, ‘আমার বয়সি বন্ধুরা যখন ক্যারিয়ার গড়া কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দিচ্ছে, কেউবা চাকরিতে প্রমোশন পাচ্ছে ঠিক সেই সময়ে আমি ঘর-সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়ি। বন্ধুদের সঙ্গে আমার জীবনের এই ব্যবধান মানসিকভাবে বেশ পিছিয়ে দিয়েছিল আমাকে। মনে হতো একা হয়ে গেছি।’ 

যদিও দুঃসময়কে পেছনে ফেলে এখন ঘর সামলানোর পাশাপাশি নিজের পেশাগত জীবনেও শক্ত অবস্থান তৈরি করেছেন মীরা। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা। পাশাপাশি শাহিদের সঙ্গে তার সংসার জীবনও অনেকের কাছেই অনন্য বলে মনে হয়। 

জে.এস/

মীরা রাজপুত শাহিদ কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250