মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

‘সন্দেহভাজন’ ছাগলকে হাতেনাতে ধরল পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়েজলি হোমসে বসবাসকারী অবসরপ্রাপ্ত ব্যক্তিরা রোজকারের মতো করেই সেদিনের সকালটা শুরু করেছিলেন। হঠাৎ সেখানে এক ‘অনাকাঙ্ক্ষিত অতিথির’ আগমন ঘটে। সে অতিথি কারও তোয়াক্কা না করে ভবনে ঢুকে পড়ার চেষ্টা করছিল। কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তাকে ঠেকাতে রীতিমতো ‘থানা-পুলিশ করতে’ হয়েছে। তথ্যসূত্র: ইউপিআই।

‘অনাকাঙ্ক্ষিত অতিথি’ আর কেউ নয়, একটি ছাগল। নাম রুবি। ১১ই জানুয়ারি ওয়াশিংটনের অবার্নে অবস্থিত ওয়েজলি হোমসে এ ঘটনা ঘটে। ওয়েজলি হোমস হলো অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিবাস ও পরিচর্যাকেন্দ্র।

অবার্ন পুলিশ বিভাগ এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, একটি ছাগল ওয়েজলি হোমস নামের ওই ভবনের ভেতর ঢোকার চেষ্টা করছে বলে পুলিশের কাছে খবর আসে। এরপর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন।

পোস্টে আরও বলা হয়, কর্মকর্তারা নিরাপদে ছাগলটি ধরে ফেলেন এবং সন্দেহভাজন হিসেবে আটক করে রাখেন। পরে ছাগলটির মনিবের এক বন্ধু এসে এটিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান।

ছাগলটি বাড়িতে ফেরত পাঠানোর আগে এটির সঙ্গে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তারা ছবিও তুলেছেন।

সাধারণত আটক সন্দেহভাজনদের সঙ্গে তোলা ছবিতে পুলিশকে গুরুগম্ভীর থাকতে দেখা যায়। কিন্তু রুবির ক্ষেত্রে ব্যতিক্রম। এটির সঙ্গে তোলা ছবিতে পুলিশ কর্মকর্তাদের বেশ হাসিখুশিই দেখা গেছে।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টের একেবারে শেষে অবার্ন পুলিশ লিখেছে, ‘রুবির সঙ্গে দেখা করুন। দেখতে অত্যন্ত আদুরে হওয়ায় তার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে।’

জে.এস/

ছাগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250