বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বঙ্গবন্ধুকে রাজনৈতিক নবী করা হয়েছিল : হাসনাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশে আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম ও বঙ্গবন্ধুকে রাজনৈতিক নবী হিসেবে তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সমন্বয়ক সারজিস আলম, আবু বাকের মজুমদারসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম তৈরি করেছে। পোষাকে খাবারে সব জায়গায় আওয়ামী ধর্ম চালু করেছিল। বঙ্গবন্ধুকে রাজনৈতিক নবী হিসেবে তৈরি করা হয়েছিল।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর আওয়ামী লীগের সংবিধানকেই আমাদের সংবিধান করা হয়েছিল। কেউ যৌক্তিক দাবি করলে তাকে ট্যাগিং ও ব্লেমিং এর কাজ এতদিন করেছে আওয়ামী লীগ। মুজিববাদকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।’

সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘যারা হত্যার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ।’

ওআ/কেবি

আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250