সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা সেবায় ফিরলেন ঢামেক হাসপাতালের চিকিৎসকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার, স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়নের দাবিতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে কাজে ফিরেছেন চিকিৎসকরা। সেবা দেওয়া হচ্ছে জরুরি ও বহির্বিভাগে। ঢামেক হাসপাতালে সেবা কার্যক্রম এখন স্বাভাবিক।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকালে ঢামেকের জরুরি ও বহির্বিভাগ ঘুরে দেখা যায়, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত এ সতর্ক অবস্থানে আছে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী। রোগীদেরও তেমন চাপ নেই, সেবা কার্যক্রম স্বাভাবিক। রোগী অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

সংশ্লিষ্টরা বলছেন, গত দুদিনের বহির্বিভাগে সেবা বন্ধ ছিল। নতুন করে চালু হওয়ার বিষয়টা অনেকেই জানেন না। তা ছাড়া সকালে বৃষ্টির কারণেও অনেকেই বের হননি। 

এদিকে বহির্বিভাগের সেবা কার্যক্রম চালু হওয়ায় গত দুই দিনের মতো বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে না সেবা প্রার্থীদের। তবে দ্রুতই পুরোদমে সব সেবা চালুর দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার (৩১শে আগস্ট) রাতে ঢামেকে চিকিৎসকে মারধরের ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। যদিও পরে সন্ধ্যায় কর্মবিরতি কর্মসূচি তুলে নিয়ে কাজে যোগ দেন চিকিৎসকরা।

ওআ/কেবি

ঢামেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250