শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

স্পাইডার-ম্যান সিনেমার প্রচারে টম হল্যান্ডের সঙ্গে মেসি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা ফুটবলারদের একজন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফুটবল মাঠে তাকে দেখে কোটি কোটি মানুষ উন্মাদনায় ভাসে। যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপেও মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। এর মাঝেই মেসিকে পাওয়া গেল মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারে।

কিছুদিন আগেই জানা গেছে, সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান। স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে হতে যাচ্ছে বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে স্ক্রিন-এক্স ফরম্যাটের কথা মাথায় রেখে শুটিং হয়েছে। স্ক্রিন-এক্স হলো সিনেমার এক আধুনিক প্রদর্শন প্রযুক্তি। সাধারণ হলে দর্শক শুধু সামনের পর্দায় সিনেমা দেখতে পায়, কিন্তু স্ক্রিন-এক্স প্রযুক্তিতে হলের মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালে দৃশ্য সম্প্রসারিত হয়। এতে দর্শকেরা ২৭০ ডিগ্রিজুড়ে প্যানোরামিক ভিউ পান। ফলে স্পাইডার-ম্যান যখন আকাশচুম্বী ভবনের মাঝখান দিয়ে জাল ছুড়ে উড়বে, তখন হলের দুই পাশের দেয়ালেও বড় বড় ভবন দেখা যাবে। তিন দিকের পর্দার কারণে দর্শকদের মনে হবে, তারা নিজেরাও স্পাইডার-ম্যানের সঙ্গে আকাশে উড়ছেন। এটি দর্শকদের সম্পূর্ণ অন্য এক অনুভূতির অভিজ্ঞতা দেবে।

এই নতুন অভিজ্ঞতা জানাতেই টম হল্যান্ডের সঙ্গে একটি প্রমোশনাল ভিডিওতে হাজির হলেন লিওনেল মেসি। প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়, একটি দোকানে বসে পিটার পার্কার কফি পান করছে আর ফোনে কথা বলছে। এমন সময় ট্র্যকার ব্যবহার করে স্পাইডার-ম্যানের খোঁজে আচমকাই ক্যাফেতে ঢুকে পড়েন লিওনেল মেসি। তাকে সামনে দেখে চমকে ওঠে পিটার। উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, ‘তুমি... মেসি?’ তবে ক্যাফের মালিকের কাছে বিষয়টি যেন একেবারেই স্বাভাবিক। তার নির্বিকার জবাব, ‘হ্যাঁ, উনি মেসি।’

এরপর পিটার তাকে অপেক্ষা করতে বলে বেরিয়ে পড়ে। ফিরে আসে স্পাইডার-ম্যানের সাজে। স্পাইডার-ম্যান হালকা মজার ছলে মেসিকে প্রশ্ন করে, উঁচুতে ভয় লাগে না তো?

তারপর আকাশচুম্বী ভবনের মাঝখান দিয়ে জাল ছুড়ে মেসিকে নিয়ে উড়তে দেখা যায় স্পাইডার-ম্যানকে।

দ্রুতই ভাইরাল হয়ে যায় এই প্রমোশনাল ভিডিও। অনেকেই বলছেন, পর্দায় মেসি ও স্পাইডার-ম্যানের এই অপ্রত্যাশিত জুটি বছরের অন্যতম সেরা প্রচারাভিযান। ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। তবে এর আগে ১৭ জুলাই ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ নিয়ে পর্দায় আসছেন টম হল্যান্ড। দুটি সিনেমাই রয়েছে আলোচনার কেন্দ্রে।

লিওনেল মেসি সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250