শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বছর ছয় আগে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। তখন তিনি জানিয়েছিলেন, বিনোদন জগত ছেড়ে মানবসেবায় নিজেকে যুক্ত করতে এবং ইসলামের পথে জীবন কাটাতেই তার এই সিদ্ধান্ত। তবে কিছুদিন পর পরই নানা ইস্যুতে আলোচনায় আসতে দেখা যায় তাকে।

সম্প্রতি সানা খানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। 

২০২০ সালে অভিনয় থেকে বিদায় নেওয়ার কদিন পরই মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। বিয়ের পর থেকেই তার পোশাক ও জীবনযাপনে উল্লেখযোগ্য পরিবর্তন নজরে আসে। এই দম্পতি বর্তমানে একসঙ্গে একটি পডকাস্ট শো পরিচালনা করছেন, যার দ্বিতীয় সিজন চলছে। 

সেই অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে হাজির হন ‘বিগ বস’ তারকা বশির আলী। এই শো শেষে ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা দেন সানা, আনাস ও বশির। তখনকার একটি মুহূর্ত পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা ডালপালা মেলতে শুরু করে। 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, তিনজন একসঙ্গে হাসিমুখে ছবি তোলার পর ফটোগ্রাফাররা এক পর্যায়ে সানাকে বশির আলীর সঙ্গে আলাদা ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধ বিনয়ের সঙ্গে নাকচ করে দেন সাবেক বলিউড অভিনেত্রী। ভিডিওতে সানাকে বলতে শোনা যায়, ‘না, আমি এমন ছবি তুলি না।’ এ সময় বশির আলীও পরিস্থিতি সামলে বলেন, ‘আমাদের এমনই দূরত্ব থাকবে, আমরা তিনজন মিলে একটা গ্রুপ।’ 

ভিডিওটি নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই ভক্তরা সানার প্রশংসা করছেন। তার বর্তমান জীবনদর্শনের প্রতি সম্মান জানিয়েছেন তারা।  বিগ বস দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর সালমান খানের সঙ্গে ‘জয় হো’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন সাবেক এই বলিউড অভিনেত্রী। 

জে.এস/

সানা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250