সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর আমিন বাজার এলাকায় মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে তুরাগ নদের তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে গ্যাসের অত্যন্ত স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ শুক্রবার (৯ই জানুয়ারি) এ কথা জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করে। একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। খবর বাসসের।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের স্বল্পচাপের সমস্যা নিরসনে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250