বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন *** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দলীয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল মিয়া এবং বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার ওবিনুর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। তাদের কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে সেচ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক ও কৃষকেরা। এ নিয়ে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় থেকে থানায় অভিযোগ দেওয়া হলে তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় পুলিশ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চুরিতে ব্যবহৃত সরঞ্জামের খোঁজ মেলে। চক্রটির মূল হোতাদের শনাক্ত করতে এবং ঘটনার গভীরে যেতে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।

এদিকে চুরি-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় মঙ্গলবার রাতেই রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করে সংগঠনটি। মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বুরহান জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামালপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250