রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফরাসি লিগ ‘আঁ’ শেষ হতে এখনো মাস দেড়েক বাকি। লিগে পিএসজির আরও ৬টা ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে গেছে তারা! টানা চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করেছে এনরিকের দল পিএসজি। খবর রয়টার্সের।

যদিও গত রাতে (৫ই এপ্রিল) অঁজের বিপক্ষে ড্র করলেই চলত পিএসজির। একের পর এক আক্রমণ করে লুইস এনরিকের দল ম্যাচটা জিতেছে ১-০ গোলে। আর তাতেই ম্যাচ শেষে প্যারিসে হলো শিরোপা-উৎসব। লিগে এ মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো। লিগ ‘আঁ’-তে এটি পিএসজির ১৩তম শিরোপা, সর্বশেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার!

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিশ্চিত করে খুব স্বাভাবিকভাবেই খুশি পিএসজি কোচ লুইস এনরিকে। তাই বলে লিগের বাকি ম্যাচগুলোতে গা ছাড়া হতে চান না পিএসজি কোচ। তিনি বলেন, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা নিশ্চিত করে ফেলাটা বলে দেয়, আমরা এ মৌসুমে কত উঁচু মানে পৌঁছেছি। তবে এখনো কিছু ম্যাচ বাকি। আশা করছি, অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করতে পারব। ফ্রান্সে এর আগে এটা কোনো দল করতে পারেনি। এখন ওটাই আমাদের লক্ষ্য।’

লক্ষ্য নিশ্চয়ই আরও আছে এনরিকের। পিএসজিকে এ মৌসুমে ট্রেবল জেতানোর দারুণ সুযোগ তার সামনে। এরই মধ্যে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তার দল। ওদিকে চ‍্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে  কোয়ার্টার ফাইনালে। এবার শেষ চারে যাওয়ার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষে ইংল‍্যান্ডের অ‍্যাস্টন ভিলা। ওই দুটি টুর্নামেন্টেও নিশ্চয়ই শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না এনরিকে।

আরএইচ/এইচ.এস

পিএসজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250