মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করল সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টাকে। কমিটির সদস্য আছেন আরও চারজন। গতকাল রোববার (১৮ই মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) নিজ নিজ আইনের আলোকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রাপ্ত আবেদনপত্রগুলোর মধ্যে থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের জন্য সার্চ কমিটি গঠন করা হলো। 

কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।

এইচ.এস/

সার্চ কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250