বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোজার প্রথম দিন কেমন থাকবে ঢাকার আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৭ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

আজ প্রথম রমজান। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। আজ (১৯শে ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।

এর আগে বুধবার সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে। 

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250