রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

গণ-অভ্যুত্থান দিবসে মাইম আর্টের আয়োজন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার, ৫ই আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই আয়োজন। উদ্বোধন করবেন বিএনপির সাবেক তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।

আয়োজনে থাকছে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও নিথর মাহবুবের একক মূকাভিনয়ে মাইম আর্টের প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রযোজনাটির তৃতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে এবার।

অভিনয়ের পাশাপাশি রক্তে আগুন লেগেছে নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব। এটি উৎসর্গ করা হয়েছে ’২৪-এর গণ-আন্দোলনের সব যোদ্ধাদের, যারা অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন।

নাটকটির সহকারী নির্দেশক ফয়সাল মাহমুদ। সংগীত পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস এবং মঞ্চে সার্বিক সহযোগিতায় থাকবেন লেমন।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250