শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য হচ্ছে প্রশিক্ষণ একাডেমি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বুধবার (১৫ই মে) ইউজিসি সভা কক্ষে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এর আওতায় শিগগিরিই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে যা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। এর ফলে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার মান উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরো পড়ুন: এসএসসি উত্তীর্ণরা শিক্ষাবৃত্তি পাবেন ৬০ হাজার টাকা, আবেদন যেভাবে

প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও রূপান্তরে গৃহীত হিট প্রকল্প যথাসময়ে শুরু করা প্রয়োজন। হিট প্রকল্পের আওতায় ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠিত হলে শিক্ষকদের সক্ষমতা বাড়বে। এছাড়া, একাডেমিক ইনোভেশন ফান্ডের আওতায় প্রায়োগিক গবেষণাকর্ম পরিচালনার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন সম্ভব  হবে। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তির প্যাটেন্ট ও তার বাণিজ্যিকীকরণ সম্ভব হবে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাবে।

এইচআ/


প্রশিক্ষণ একাডেমি বিশ্ববিদ্যালয় শিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250