সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

টবে চাষ করুন আনারস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আনারসের ফেলে দেওয়া পাতা থেকেই পেতে পারেন নতুন একটি গাছ। সেই গাছে ধরবে নতুন আনারস। তেমন যত্ন ছাড়াই ফেলে দেওয়া পাতা থেকে আনারস গাছ পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

করণীয়

প্রথমে একটি আনারস থেকে ১ ইঞ্চি পরিমাণ আনারসসহ মাথার পাতা কেটে আলাদা করুন। এ কাটা অংশ পানিতে ভিজিয়ে রাখুন। মাঝে মাঝে পানি বদলে দিন। দুই সপ্তাহ পর দেখবেন কাটা অংশ থেকে শিকড়ের মত বের হয়েছে। এটি এখন লাগানোর উপযোগী হয়ে উঠেছে।

টবে চাষ

ছাদ বা ব্যালকনিতে আনারসের চারা রোপণে প্রতিটি চারার জন্য একটি করে ১০ ইঞ্চি টব সংগ্রহ করতে হবে। মাটির টব হলে ভালো। টবের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে।

টবের মাটি

২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ১০-১৫ গ্রাম টিএসপি, ১০ গ্রাম পটাশ একত্রে মিশিয়ে ড্রাম বা টব ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন। এরপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে ৪-৫ দিন এভাবেই রেখে দিতে হবে। যখন মাটি ঝুরঝুরে হবে; তখন চারা টবে রোপণ করতে হবে।

আরো পড়ুন: মিশ্র খামার করে ভাগ্যের চাকা ঘুরালেন দিনাজপুরের মুক্তার

চারা গাছকে সোজা করে লাগাতে হবে। সেই সঙ্গে গাছের গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হবে। মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যাতে গাছের গোড়া দিয়ে বেশি পানি ঢুকতে না পারে। একটি সোজা কাঠি দিয়ে গাছকে বেঁধে দিতে হবে।

পরিচর্যা

চারা লাগানোর ২-৩ মাস পর থেকে নিয়মিত ২৫-৩০ দিন পর পর সরিষার খৈল পচা পানি অল্প পরিমাণে দিতে হবে। সরিষার খৈল ১০ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। ১০-১৫ দিন পর পর টবের মাটি কিছুটা খুচিয়ে আলগা করে দেওয়া দরকার।

ফলন

আনারস গাছ বেশ ধীর গতিতে বৃদ্ধি পায়। একটি আনারস গাছে ফল ধরতে প্রায় ২-৩ বছর সময় লাগে।

এসি/ আই.কে.জে/

টব আনারস চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250