শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিয়ে করতে কেন দেশ ছাড়ছেন পশ্চিমা পুরুষেরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৬

#

ছবি: দ্য ইকোনমিস্ট

পশ্চিমা বিশ্বের কিছু তরুণ পুরুষের মধ্যে বিদেশে গিয়ে ‘ঐতিহ্যবাহী’ স্ত্রী খোঁজার প্রবণতা বাড়ছে। বিষয়টি ‘পাসপোর্ট ব্রো’ নামে পরিচিত একটি নতুন সামাজিক প্রবণতা হিসেবে আলোচনায় এসেছে। আধুনিক ডেটিং নিয়ে হতাশা থেকে অনেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা। তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট।

মাইক নামের এক আমেরিকান তরুণ বলেন, যুক্তরাষ্ট্রে ডেটিং করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার অভিযোগ, অনেক নারী পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। ঘরে বসে কাজের সুযোগ থাকায় তিনি থাইল্যান্ডে চলে যান। সেখানে তার খরচ কম এবং তিনি নিজের পছন্দমতো একজন সঙ্গীও খুঁজে পান।

বর্তমানে তিনি থাই নারী পাফানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। তাদের সম্পর্কের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওতে দেখা যায়, মাইকের যত্ন নিচ্ছেন পাফান। বিষয়টি মাইকের অনেক অনুসারীর কাছেও আকর্ষণীয় বলে মনে হয়েছে।

দ্য ইকোনমিস্ট জানিয়েছে, এই ‘পাসপোর্ট ব্রো’-এর সংখ্যা দিন দিন বাড়ছে। তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কোন দেশের নারীরা বেশি ‘নারীসুলভ’, ‘ঐতিহ্যবাহী’ বা পুরুষকে বেশি গুরুত্ব দেন—এমন তালিকা তৈরি করে। এ ক্ষেত্রে থাইল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম তাদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। অনেকের মতে, এটি ২০২৬ সালের একধরনের ‘লাইফ হ্যাক’।

তবে এই প্রবণতা একেবারে নতুন নয়। ইতিহাসবিদ বেথ বেইলি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও পরে অনেক আমেরিকান পুরুষ বিদেশি নারীকে বিয়ে করেছিলেন। সেই ধারার আধুনিক রূপই আজকের ‘পাসপোর্ট ব্রো’ সংস্কৃতি। পার্থক্য হলো, এখন পুরুষেরা নারীদের নিজ দেশে নিয়ে না গিয়ে নিজেরাই বিদেশে চলে যাচ্ছেন, যা সহজ হয়েছে রিমোট জব ও ডিজিটাল-নোম্যাড ভিসার কারণে।

এই প্রবণতার পেছনে ডেটিং অ্যাপগুলোর ভূমিকাও উল্লেখযোগ্য। অর্থনৈতিক কারণও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে একক আয়ে পরিবার চালানো কঠিন হয়ে উঠছে, কিন্তু উন্নয়নশীল দেশে তা তুলনামূলক সহজ। ফলে কিছু পুরুষ মনে করেন, সেখানে গিয়ে একটি ঐতিহ্যবাহী পরিবার গঠন করা সম্ভব।

তবে সমালোচকেরা বলছেন, এই প্রবণতা নারীদের শোষণের ঝুঁকি বাড়াতে পারে এবং কখনো কখনো এটি যৌন পর্যটনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আবার কেউ কেউ মনে করেন, আর্থিক নিরাপত্তার কারণেও কিছু নারী এই ধরনের সম্পর্কে জড়ান।

বিশেষজ্ঞদের মতে, বিদেশে ভালোবাসা খোঁজা ভুল নয়। তবে বড় ধরনের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কের ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে; যা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।

জে.এস/

পশ্চিমা পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250