বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

গ্রামে মাইকিং করছেন আব্দুল কুদ্দুস মিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

এক বৃদ্ধ রিকশায় বসে মাইকিং করছেন। মাইক থেকে ঘোষণা আসে, তিনি তার ভাইয়ের সঙ্গে মারামারি করবেন। অর্থাৎ ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিতেই গ্রামে মাইকিং করেন ওই ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে।

মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ই নভেম্বর) সকালে রিকশায় করে গ্রামে মাইক হাতে এই ঘোষণা দেন। মাইকে তাকে বলতে শোনা যায়, শুক্রবার (আজ, ৭ই নভেম্বর) জুমার নামাজের পর তিনি নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করবেন। তারা নিজেদের পানের বরজ এলাকায় সংঘর্ষের কথা জানিয়ে দেন।

তার এই মাইকিংয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। মাইকে তিনি ঘোষণা দেন, ‘শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করব।’

জানা গেছে, আব্দুল কুদ্দুস মিয়া ও তার ছোট ভাই হাবিজার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভে তিনি নিজেই মাইকে মারামারির ঘোষণা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু গণমাধ্যমে বলেন, ‘আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে তাদের দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, মাইকিং করে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।’

মাইকিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250