সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসামের ধুবরি এলাকায় নতুন একটি সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (৬ই নভেম্বর) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। এটি নিরাপত্তা অবকাঠামো ও সামরিক বাহিনীর সম্প্রসারণ ও পুনর্গঠনের চলমান প্রক্রিয়ার অংশ।

আসামের ধুবরি এলাকা বাংলাদেশ ছাড়াও ভুটানের সীমান্তের কাছাকাছি। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী হওয়ায় ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতের সেনাবাহিনী। এটি সশস্ত্র বাহিনীর জন্য রসদ সরবরাহ, প্রশিক্ষণ ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় কমান্ডের অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি সীমান্ত অঞ্চলে গজরাজ কর্পস পরিদর্শন করেছেন। এ সময় তিনি আসামের ধুবরিতে ‘লাচিত বরফুকন মিলিটারি স্টেশন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঘাঁটিটির নামকরণ করা হয়েছে ব্রহ্মপুত্র তীরের প্রাচীন আহোম সাম্রাজ্যের সেনাপতি লাচিত বরফুকনের নামে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠায় সহযোগিতা ও সক্রিয় ভূমিকার জন্য আসাম সরকার এবং বেসামরিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি গজরাজ কর্পসের সদস্যদের পেশাদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টারও প্রশংসা করেন।

ভারতীয় সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250