সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

‘পিকচার আভি বাকি হ্যায়’—শাহরুখের সংলাপ দিয়ে ট্রাম্পকে ইরানি দূতের জবাব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৬

#

শাহরুখ খান ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রাজনীতির ময়দানে এবার জায়গা করে নিল বলিউডের রূপালি পর্দার সংলাপ। সিনেমা হলের গণ্ডি পেরিয়ে ভারত ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের রসায়নে যোগ হলো মেগাস্টার শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপ— ‘পিকচার আভি বাকি হ্যায়’ (সিনেমা এখনো শেষ হয়নি)। সূত্র: সামা টিভি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে এই নাটকীয় পন্থা অবলম্বন করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট।

কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরান সম্পর্কে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ইরানের নৌ-শক্তি আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতেই ইরানের কনস্যুলেট পাল্টা প্রচারণা শুরু করে।

সম্প্রতি ইরানি কনস্যুলেট তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর উচ্চগতির বোটের মহড়া ও নিখুঁত লক্ষ্যে মিসাইল উৎক্ষেপণের দৃশ্য।

সেই সঙ্গে ভিডিওতে ইরানের নৌ-প্রস্তুতির একটি শক্তিশালী মহড়াও দেখানো হয়।

ভিডিওর ক্যাপশনে তারা সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার দাবির তীব্র সমালোচনা করে। কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়, আধুনিক সমরাস্ত্র ও কৌশলী বাহিনী কীভাবে দ্রুত এবং কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারে, তা সাম্প্রতিক ঘটনাবলিই প্রমাণ করে। 

তবে সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল শাহরুখ খানের ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এর সংলাপের ব্যবহার।

ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া বার্তায় বলা হয়- ‘পিকচার আভি বাকি হ্যায়’। এর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে, ট্রাম্প ইরানকে যতটা দুর্বল ভাবছেন পরিস্থিতি আসলে তেমন নয়; বরং আসল লড়াই বা ‘ক্লাইম্যাক্স’ এখনো সামনে রয়ে গেছে।

আন্তর্জাতিক রাজনীতির মতো গম্ভীর বিষয়ে বলিউডের এমন পপ-কালচারাল রেফারেন্সের ব্যবহার দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একে ‘কূটনীতির নতুন ধরণ’ হিসেবে দেখছেন। অনেকেই মন্তব্য করেছেন, ভারতীয় সংস্কৃতিকে ব্যবহার করে ইরানের নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার এই কৌশলটি বেশ বুদ্ধিদীপ্ত।

জে.এস/

ইরান ডোনাল্ড ট্রাম্প শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250