শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) অভিনেত্রীকে দেয়া হাইকোর্টের তিন মাসের জামিন স্থগিত করে দেন চেম্বার বিচারপতি রেজাউল হক। আগামী ৬ই জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন আদালতে শমী কায়সারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।

এর আগে মঙ্গলবার (১০ই ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে তিন মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরদিন বুধবার (১১ই ডিসেম্বর) দুপুরে তার জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৫ই নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।

জানা গেছে, গত ১৮ই জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। একপর্যায়ে উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে ইশতিয়াকের পেটে গুলি লাগে। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় শমী কায়সার ২৪ নম্বর এজাহারনামীয় আসামি।

ওআ/কেবি

শমী কায়সার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250