শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

উপদেষ্টার সঙ্গে বৈঠক: ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানেই থাকছে। আজ বুধবার (৭ই জানুয়ারি) এ বিষয়ে পরামর্শ করতে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, সহসভাপতি ও কয়েকজন বোর্ড পরিচালক।

সভা শেষে কয়েকটি সূত্রে জানা গেছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আগামী দুই এক-দিনের মধ্যে আইসিসিকে এ বিষয়ে চিঠি দেয়া হবে।

বিসিবির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করব না। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’

এর আগে বিসিবি ভারতে খেলোয়াড় এবং বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে যাওয়া অন্যদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। চিঠিতে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ করা হয়।

বিসিবির ই-মেইলের জবাবে আইসিসি গতকাল পাল্টা ই-মেইল দিয়ে বিসিবিকে জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ যে শঙ্কা প্রকাশ করছে, সে রকম কোনো শঙ্কার কারণ নেই। আইসিসির পক্ষ থেকে ভারতে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ই-মেইলে।

সঙ্গে বলা হয়েছে, বিশ্বকাপের পুরো নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে নিয়ম অনুযায়ী আইসিসি অন্য বোর্ডগুলোর পাশাপাশি বিসিবিকেও তা পাঠাবে। তখন যদি বিসিবির কোনো পর্যবেক্ষণ বা মতামত থাকে, সেটা তারা জানাতে পারবে এবং আইসিসি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

তবে আইসিসির এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যা-ই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি।’

জে.এস/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250