বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

তিন দশক পর একসঙ্গে রজনীকান্ত ও মিঠুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত বছর ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা দিয়ে প্রায় চার দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। এবার তিন দশক পর রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীকে। ‘জেলার’ সিনেমার সিকুয়েলে পর্দা ভাগাভাগি করবেন তারা। খবর ইন্ডিয়া ডটকমের।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘জেলার’। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৬০০ কোটি রুপির বেশি। মুক্তির পর থেকেই এ সিনেমার সিকুয়েল নিয়ে দর্শকের আগ্রহ পরিলক্ষিত হয়েছে। তাই তৈরি হচ্ছে সিনেমার দ্বিতীয় কিস্তি ‘জেলার ২’। এ সিনেমায় রজনীকান্তের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী।


ইতিমধ্যে শুরু হয়েছে জেলার ২ সিনেমার শুটিং। মিঠুন অংশ নিয়েছেন শুটিংয়ে, চলতি সপ্তাহে যোগ দেবেন রজনীকান্ত। সব ঠিক থাকলে আগামী বছরেই বড় পর্দায় দেখতে পাওয়া যাবে ‘জেলার ২’।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও রজনীকান্ত। সর্বশেষ ১৯৯৫ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্যবিধাতা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।


এদিকে ১৪ই আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘কুলি’। আরও একবার সিনেমার পর্দায় এ সুপারস্টারের ম্যাজিক দেখতে পেলেন দর্শকেরা। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

সোনা চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুলি সিনেমার গল্প, যেখানে একজন কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। রজনীকান্তের সঙ্গে এ সিনেমায় রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে রয়েছেন আমির খান।

রজনীকান্ত মিঠুন চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250