ছবি: সংগৃহীত
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গ্রেপ্তারের বিষয়টি বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। পুলিশ জানায়, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খবরটি শেয়ার করুন