শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের আপত্তিকর ভিডিও

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছোট পর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর একটি ভিডিও। বৃহস্পতিবার সকালে ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

ভাইরাল হওয়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেল। তবে কলের ওপাশে কে রয়েছেন তা দেখা যায়নি।

অনেকেই মনে করছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি হয়তো সত্যি নয়। তবে ভাইরাল ভিডিও নিয়ে সংবাদমাধ্যমে পাভেলের উত্তরে জানা গেছে ভিডিওটি সত্যি। পাভেল জানান, ভিডিও কলের ওপাশে থাকা নারী তার বান্ধবী, এর বাইরে তাদের অন্য কোনো সম্পর্ক নেই।

ওপার বাংলার কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। এরপর নিয়মিত হন অভিনয়ে। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের জাকির চরিত্রটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। টিভি ও ইউটিউবের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয় করেছেন পাভেল।

অভিনেতা সাইদুর রহমান পাভেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250