সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

পেঁপের বীজ খাবেন নাকি ফেলে দেবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পেঁপে। কিন্তু জানেন কি, শুধু পেঁপে নয় এর বীজের স্বাস্থ্য উপকারিতাও অনেক। সাধারণত পেঁপে খেয়ে এর বীজগুলো ফেলে দেন কমবেশি সবাই। তবে জানলে অবাক হবেন, ছোট ছোট কালো এ বীজ মহৌষধ হিসেবে কাজ করে।

এতে আছে নানা ভিটামিন ও ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি কিছু মিনারেল। এমনকি এটি ফ্ল্যাবনয়েডের অন্যতম উৎস, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এসব উপাদান শরীরের একাধিক রোগের সমাধান করতে পারে।

তাই পেঁপের বীজ ফেলে না দিয়ে এগুলো সংরক্ষণ করে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে খেতে পারেন। পরিমিত এ বীজ খেলে স্বাস্থ্যের বিভিন্ন উন্নতি ঘটে। এ বীজ খেলে অক্সিডেটিভ স্ট্রেসসহ দীর্ঘস্থায়ী রোগ থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। জেনে নিন পেঁপের বীজ খেলে সেসব উপকারিতা পাবে আপনার শরীর-

ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমবে

অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান আছে পেঁপের বীজে। যদি সীমিত পরিমাণে গ্রহণ করা হয়, তবে স্ট্যাফিলোকক্কাস, সালমোনেলা টাইফি, সিউডোমোনাস অ্যারুগিনোসা, কোলির মতো ব্যাকটেরিয়া এড়ানো যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

দীর্ঘমেয়াদী রোগ যেমন-ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পেঁপের বীজ কার্যকারী। এ বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবারজাতীয় খাবার খেলে রক্তে চিনি শোষণ করে। অন্যদিকে অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করতে অনেক সময় পায়।

আরো পড়ুন : যে সুপারফুডগুলোতে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস

ত্বক ভালো রাখে

শুধু স্বাস্থ্য নয় বরং ত্বকের জন্য পেঁপের বীজ উপকারী। এতে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য আছে, যা ত্বকের বলিরেখা সহজেই দূর করে।

প্রদাহ কমাতে সাহায্য করে

পেঁপের বীজ প্রদাহ কমাতে সাহায্য করে। এতে ভিটামিন সি, ক্ষারকোষ, ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনলগুলোর মতো যৌগসমৃদ্ধ। এসব যৌগ বাতজনিত ব্যথা কমায়। এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে।

হৃদযন্ত্র ভালো রাখে

হৃদরোগের সমস্যায় অনেকেই ভোগেন। পেঁপের বীজ তাদের জন্য উপকারী। এতে থাকা প্যানাসিয়া হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত যে কোনো রোগ নিরাময়ে সাহায্য করে। এ বীজে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এ বীজ নিয়মিত সেবন করলে রক্তচাপ ও কোলেস্টেরল স্তর নিয়ন্ত্রণে রাখা যায়।

ক্যানসারের কোষকে বাড়তে দেয় না

যেহেতু পেঁপের বীজ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, তাই ক্যানসারের কোষকে বাড়তে দেয় না এর পুষ্টিগুণ। নিয়মিত পেঁপের বীজ খেলে ক্যানসার নিরাময় করাও সম্ভব! এ বীজে উপস্থিত আইসোথিয়োকানেট ক্যানসার কোষগুলোর গঠন ও বিকাশ থেকে রক্ষা করতেও সহায়ক।

ওজন কমায়

ওজন কমানোর এক প্রাকৃতিক দাওয়াই হলো পেঁপের বীজ। ফাইবার থাকায় ওজন দ্রুত কমতে পারে এ বীজ। এটি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণেও সহায়তা করে পেঁপের বীজে থাকা উপাদান।

ফ্যাটি লিভারেরও দাওয়াই

যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, তাদের জন্যও পেঁপের বীজ উপকারী। প্রতিদিন পেঁপের বীজের গুঁড়া এক চামচ নিয়ে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে পান করলে শরীরের টক্সিন দূর হয়।

সতর্কতা

>> গর্ভাবস্থায় পেঁপের বীজ খাওয়া উচিত নয়।

>> পেঁপের বীজ অতিরিক্ত খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমতে শুরু করে।

>> পেঁপের বীজ অতিরিক্ত সেবনে ডায়রিয়া হতে পারে।

>> দুধ খাওয়ানো মায়েদের জন্য পেঁপের বীজ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

>> প্রতিদিন ১ চা চামচ পরিমাণে পেঁপের বীজ বা এর গুঁড়া খাওয়া উচিত। এর বেশি খেলে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সূত্র: হেলথলাইন

এস/কেবি

পেঁপের বীজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250