বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট *** বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ *** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন

নতুন ফোনে কি আদৌ স্ক্রিন প্রটেক্টরের প্রয়োজন আছে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন ফোন কেনার সঙ্গে সঙ্গেই সেটিকে সুরক্ষিত রাখার উপায় খুঁজতে আমরা ব্যাক কভার থেকে স্ক্রিন প্রটেক্টর ব্যবহার শুরু করি। কিন্তু প্রশ্ন হলো, নতুন ফোনে কি আদৌ স্ক্রিন প্রটেক্টরের প্রয়োজন আছে?

বর্তমানের স্মার্টফোনগুলোর বেশিরভাগই কর্নিং গরিলা গ্লাসের মতো শক্তিশালী এবং স্ক্র্যাচ প্রতিরোধী কাচ দিয়ে তৈরি। বিশেষত, দামি মডেলগুলোতে এই সুবিধা পাওয়া যায়। যা স্ক্র্যাচ বা হালকা চাপ থেকে স্ক্রিনকে সুরক্ষা দেয়। তাই অনেক ক্ষেত্রেই নতুন ফোনে স্ক্রিন প্রটেক্টরের প্রয়োজন পড়ে না।

কখন স্ক্রিন প্রটেক্টর লাগানো উচিত?

১. আপনি যদি ফোনের ব্যাপারে উদাসীন হন: আপনার ফোন যদি প্রায়ই হাত থেকে পড়ে যায় বা আপনি ফোন চাবি ও কয়েনের সঙ্গে একই পকেটে রাখেন, তাহলে স্ক্রিন প্রটেক্টর একটি প্রয়োজনীয় সুরক্ষা স্তর।

২. দীর্ঘদিন ফোন ব্যবহার করার পরিকল্পনা থাকলে: আপনার ফোন যদি বছরের পর বছর নতুনের মতো রাখতে চান, স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন। এটি স্ক্রিনকে স্ক্র্যাচমুক্ত রাখে।

৩. বিশেষ সুরক্ষা প্রয়োজন হলে: অ্যান্টি-গ্লেয়ার, ব্লু লাইট ফিল্টার বা প্রাইভেসি প্রটেক্টর যুক্ত স্ক্রিন প্রটেক্টর নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর।

আরো পড়ুন : থাম্বনেইল ও কন্টেন্টে মিল নেই, এমন ভিডিও সরিয়ে দেবে ইউটিউব

কোন স্ক্রিন প্রটেক্টর বেছে নেবেন?

১. টেম্পারড গ্লাস: এটি সবচেয়ে জনপ্রিয় কারণ এটি শক্তিশালী এবং ব্যবহার করা সহজ। এটি স্ক্রিনে স্ক্র্যাচ বা চোট লাগার সম্ভাবনা কমায়।

২. প্লাস্টিক ফিল্ম: হালকা ও সস্তা, তবে এটি টেম্পারড গ্লাসের মতো সুরক্ষা দিতে পারে না।

৩. লিকুইড প্রটেক্টর: এর প্রয়োগ সহজ, কিন্তু এটি স্ক্রিনের শারীরিক সুরক্ষা দিতে পারে না।

স্ক্রিন প্রটেক্টরের অসুবিধা:

১.কম দামের স্ক্রিন প্রটেক্টর টাচস্ক্রিনের সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে।

২.ডিসপ্লের উজ্জ্বলতা ও রঙে প্রভাব ফেলতে পারে।

৩.ঠিকমতো বসানো না হলে বুদবুদ দেখা দিতে পারে।

সুতরাং, যদি আপনার ফোন কর্নিং গরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত থাকে এবং আপনি সতর্ক ব্যবহারকারী হন, তবে স্ক্রিন প্রটেক্টর ছাড়া চলা সম্ভব। তবে দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য টেম্পারড গ্লাস সবচেয়ে উপযুক্ত।

এস/ আই.কে.জে/ 

স্ক্রিন প্রটেক্টর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250