সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

এবার ভক্তদের নতুন খবর দিলেন রুনা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটক, সিনেমা এবং ওটিটি তিন মাধ্যমেই দেখা মিলে জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবর এই অভিনেত্রী। এবার ভক্তদের নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী। নাম ‘লীলা মন্থন’।

অভিনেত্রী নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। 

রুনা খান বলেন, ‘‘আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। আসলে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে বেশি পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা। সিনেমায় আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার। শিশু পাচার ও বিক্রির ঘটনা নিয়ে নির্মিত হবে লীলা মন্থন।’’

আরও পড়ুন: অভিনয়ের মাঝে বেঁচে থাকবেন অভিনেত্রী আফরোজা হোসেন

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ বলেন, কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা ভুক্তভোগী, এই চক্রের সঙ্গে জড়িত কারা! এ বিষয়গুলোই সিনেমায় তুলে ধরা হবে।

নির্মাতা আরও বলেন, আগামী সপ্তাহে শুরু হবে ‘লীলা মন্থন’-এর শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ আরও কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।

‘লীলা মন্থন’ সিনেমায় রুনা ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠুসহ অনেকেই।

এসি/কেবি

রুনা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250