সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

আশুলিয়ায় পশুর হাটে মারামারিতে প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৭শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল্লাহ কায়সার ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহীদুল্লাহ কায়সার তার ভাই মোহাম্মদ মাসুদ রানা ও ভাগনে ফিরোজ কবিরকে সঙ্গে নিয়ে বিক্রির উদ্দেশ্যে ১৮টি গরু নিয়ে পাড়াগ্রাম পশুর হাটে যান। মঙ্গলবার রাত পর্যন্ত ১৪টি গরু বিক্রি হয়। বাকি চারটি গরু বিক্রির অপেক্ষায় ছিলেন তারা।

নিহতের ভাই মাসুদ রানা বলেন, রাত প্রায় ৯টার দিকে কয়েকজন ব্যবসায়ী গরু নিয়ে এসে তাঁদের গরু বাঁধা স্থানে গরু বাঁধার চেষ্টা করেন। এ সময় তার ভাগনে ফিরোজ বাধা দিলে হাট পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজনসহ অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন তার ওপর হামলা চালান। শহীদুল্লাহ কায়সার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। এ সময় তার কাছে থাকা গরু বিক্রির প্রায় পাঁচ লাখ টাকাও ছিনিয়ে নেয় তারা।

মাসুদ রানা আরও বলেন, মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শহীদুল্লাহ কায়সারকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘পাড়াগ্রাম পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় শহীদুল্লাহ কায়সার নামে একজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250