শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ

সংরক্ষিত নারী আসন

মনোনয়নপত্র কিনলেন অভিনেত্রী শাওন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিনি ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই অভিনেত্রীর মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন।

জানা গেছে, বিকেল ৩টা পর্যন্ত মোট ৬৪৫টি ফরম বিক্রি করে ক্ষমতাসীন দলটি। এরমধ্যে ঢাকা বিভাগ থেকে ২০২টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, সিলেট বিভাগ থেকে ২১টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আরো পড়ুন: মনোনয়ন ফরম সংগ্রহ করলাম বাকিটা উপরওয়ালার ইচ্ছা : অপু বিশ্বাস

কার্যালয়ের ভেতরে দ্বিতীয়তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয়তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সব বিভাগের মনোনয়নপত্র নিচতলায় জমা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র সংসদ সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত নারী আসনগুলো নিয়েও তুমুল আলোচনা হয়।

এসি/ আই. কে. জে/ 


মনোনয়নপত্র অভিনেত্রী শাওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250