সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

হাছান মাহমুদের সঙ্গে জয়শংকরের বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। শনিবার (২০শে জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় চলমান ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে প্রতিবেশী দুই দেশের মন্ত্রী বৈঠক করেন। 

বৈঠকের পর এস জয়শংকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় জানান, বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি ড. হাছান মাহমুদকে অভিনন্দনও জানান।

 বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং খুব শিগগিরই দিল্লিতে দুই মন্ত্রীর বৈঠকের জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন তিনি। 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দিল্লি সফর নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। 

ভারতের পরররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ, বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী লেমোগাং কোয়াপে এবং বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিকও। বৈঠকে তারা বাংলাদেশের নতুন সরকারকে এবং বিশেষ করে, নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

হাছান মাহমুদ ১৯-২০ জানুয়ারি ২০২৪ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ২১-২২ জানুয়ারি ২০২৪ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আই.কে.জে/ 

হাছান মাহমুদ জয়শংকর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250