মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

টেলিভিশনে মুক্তি পাচ্ছে ‘কুস্তিগীর’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

‘কুস্তিগীর’ সিনেমার দৃশ্যে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। ছবি: সংগৃহীত

২০২২ সালে শেষ হয়েছিল শাহিন সুমনের ‘কুস্তিগীর’ সিনেমার কাজ। ওই বছরেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। এরপর মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ছাড়পত্র পাওয়ার তিন বছর পর আলোর মুখ দেখছে কুস্তিগীর। তবে প্রেক্ষাগৃহে নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে টেলিভিশনে। কোরবানির ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে প্রচার হবে কুস্তিগীর।

প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে টেলিভিশনে মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা শাহিন সুমন জানান, হলের সংখ্যা কম বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এখন সিনেমা হলের সংখ্যা এমনিতেই অনেক কম। ঈদের সিনেমাগুলোতে যা-ও দর্শক পাওয়া যায়, ঈদের পরে দর্শক একেবারেই কমে যায়। তাই ঈদের পরে হলের সংখ্যাও কমে যায়। এবারও ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ায় বেশিরভাগ হল চলে যাবে ওই সিনেমার দখলে। এদিকে আমাদের কুস্তিগীর সিনেমাটি অনেক দিন ধরে আটকে আছে। তাই সব দিক বিচার করে সিনেমাটি টেলিভিশনে প্রিমিয়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250