সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

পাহাড়ে জলপাই চাষ করে সফল তরুণ কৃষি উদ্যোক্তা সরোয়ার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

জলপাই অতি পরিচিত মুখরোচক একটি ফল। কাঁচা ও পাকা যে কোনও অবস্থায় এ ফল খাওয়া যায়। তবে আচার, চাটনি, জ্যাম, জেলি ও তেল তৈরিতে এটি বেশি ব্যবহার হয়। চলতি মৌসুমে রাঙ্গামাটিতে জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে। 

রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের তরুণ কৃষি উদ্যোক্তা সরোয়ার হোসেন (৩৪) পাহাড়ে জলপাই বাগান করে সফল হয়েছেন।

তিনি বলেন, ৩-৪ বছর আগে আমি আমার পরিত্যক্ত তিন একর জমিতে ১০৫টি জলপাই গাছ লাগাই। বাগানে জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে। প্রথম ফলনেই প্রায় ৪ লাখ টাকা বিক্রি করেছি। কৃষি উদ্যোক্তা সরোয়ার আশা করছেন, গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর ফলনের পরিমাণ আরো বাড়বে। তিনি অন্যান্য ফসলের সঙ্গে কৃষকদের জলপাই চাষে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একটি গাছে কমপক্ষে দেড় থেকে ২ মণ জলপাই ধরে। বাজারে জলপাইয়ের দাম ভালো থাকায় এবার অনেকটাই লাভবান হবেন বলে জানান তিনি।

একই ইউনিয়নের রবিউল ইসলাম রুবেল বলেন, সরোয়ার ভাইকে দেখে আমিসহ আরো অনেকে জলপাই বাগান করেছি।আমি পাহাড়ের ২ একর ঢালু জমিতে ৫০টির মতো গাছ লাগিয়েছি। আমার বাগানে ফল এসেছে। প্রতিকেজি জলপাই বাগান থেকে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে মৌসুমী ব্যবসায়ীরা গাছ থেকে জলপাই সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। পাইকাররা বাড়ি বাড়ি ঘুরে জলপাই সংগ্রহ করে এক জায়গায় একত্রিত করে বিভিন্ন জেলায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। 

আরও পড়ুন: পুঁইশাক চাষে স্বাবলম্বী গাজীপুরের সুফিয়া

এসি/ আই.কে.জে/      

কৃষি উদ্যোক্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250