রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট রোববার (২৪শে মার্চ) থেকে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এদিন ৩রা এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়।

সোমবার (২৫শে মার্চ) ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি করা হচ্ছে। সোমবার ৪ঠা এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি। এ সময়ে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করা হলেও এবারই প্রথমবারের মতো ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা ভোগান্তিবিহীন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

দুটি শিফটে এবার টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের জন্য টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

আরো পড়ুন: স্বাধীনতা পুরস্কার পেলেন ১০ বিশিষ্ট ব্যক্তি

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।

উল্লেখ্য, ঈদের আগে আন্তনগর ট্রেনের ৫ই এপ্রিলের টিকিট ২৬শে মার্চ, ৬ই এপ্রিলের টিকিট ২৭শে মার্চ, ৭ই এপ্রিলের টিকিট ২৮শে মার্চ, ৮ই এপ্রিলের টিকিট ২৯শে মার্চ এবং ৩০শে মার্চ ৯ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

এসি/ আই. কে. জে/

অগ্রিম টিকিট ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250