বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

শসার বাম্পার ফলন ও ভালো দামে খুশি সীতাকুণ্ডের চাষিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার শসার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা সেই শসা তুলে সরবরাহ করছেন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ ছাড়া এবার সবজির দামও বেশ ভালো। ফলে পাহাড় ও সমতলের ক্ষেত থেকে শসা সরবরাহ করে স্বচ্ছল হচ্ছেন অন্তত ৭২০ জন চাষি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে এবার বিভিন্ন পাহাড় ও সমতল ভূমির ৪০ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। এসব জমিতে ফলনও হয়েছে বেশ ভালো। ফলে কৃষকরা এসব শসা তুলে পাইকারদের মাধ্যমে সরবরাহ করছেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে এবার সবজির দামও বেশ চড়া। ফলে কৃষকরা শসা বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ক্ষেতে শসার চাষ বেশ ভালো হওয়ায় চাষিরাও খুশি। কথা হয় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের কৃষক মো. শিবলুর সঙ্গে। তিনি জানান, প্রতি বছর এ মৌসুমে নানারকম সবজির সঙ্গে প্রচুর শসা চাষ করে থাকেন। চলতি মৌসুমে তিনি ৮০ শতক পাহাড়ি জমিতে শসা চাষ করেছেন। ক্ষেত থেকে সবজিও উৎপাদন হয়েছে বেশ ভালো।

মো. শিবলু বলেন, ‘জমি চাষ করতে বীজ, সার, বাঁশ, শ্রমিকের মজুরিসহ বিভিন্নভাবে খরচ পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এবার সবজির দাম ভালো পাচ্ছি। প্রথমে প্রতি কেজি শসা পাইকারিতে ৬০-৬৫ টাকা বিক্রি করছি। এ হিসেবে এখনো পর্যন্ত বিক্রি করেছি ১ লাখ ৫০ হাজার টাকা। জমি থেকে আরও লক্ষাধিক টাকার শসা বিক্রি করতে পারবো।’

শসা চাষ করে লাভবান হওয়ার কথা জানান বাড়ৈয়াঢালা পাহাড়ের চাষি মো. সালাম। তিনি বলেন, ‘শসা সবজি হিসেবে প্রায় সব মানুষেরই প্রিয়। এ কারণে এর চাহিদাও ভালো। এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখন বাজারে শসার চাহিদার সাথে দামও তুঙ্গে। শুরুতে প্রতি কেজি পাইকারিতেই ৫০-৬০ টাকা। এখন ৪০-৪৫ টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে। এতে আমাদের লাভ হচ্ছে ভালোই।’

তিনি বলেন, ‘আমি পাহাড়ে ৬০ শতাংশ ও সমতলে ৪০ শতাংশ জমিতে শসা চাষ করেছি। চাষে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ফলন তোলা শুরুর পর থেকে গত ১ মাসে বিক্রি করেছি প্রায় ২ লাখ টাকা। বাজারদর এরকম থাকলে আরও দেড় লক্ষাধিক টাকার সবজি বিক্রি হতে পারে। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা শসাসহ অন্য সবজি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন।’

আরও পড়ুন: আমন ধান কাটার মওসুমে কৃষকের ঘরে নবান্নের উৎসব

এসি/ আই.কে.জে/


বাম্পার ফলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250