সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

আমন ধান কাটার মওসুমে কৃষকের ঘরে নবান্নের উৎসব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫০ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নড়াইল জেলার ৩টি উপজেলায় উৎসবমুখর পরিবেশ কৃষকরা আমন ধান কাটা ও মাড়াই শুরু করেছেন। শীতের শুরুতে ধান কাটা মওসুমে কৃষকের ঘরে চলছে নবান্নের উৎসব। 

এ পর্যন্ত জেলায় ৭৩ ভাগ ধান কাটা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি বছর আমন খরিপ মৌসুমে ৪২ হাজার ৯০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৪৩ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫৩৫ হেক্টর বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। আবাদ হওয়া জমিতে ১ লাখ ৩৪ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।  

আরও পড়ুন: ময়মনসিংহে আমনের ভালো ফলন ও দামে খুশি চাষিরা

গত এক সপ্তাহ থেকে ৩টি উপজেলাতেই কৃষকরা মহা উৎসবে আমন ধান কাটাতে শুরু করেছেন। কৃষকরা ধান কেটে ওই জমিতে পুনরায় সরিষা, ডালসহ অন্যান্য রবিশস্য চাষ করবেন। ধান কাটার পর ওই জমিতে সরিষা ও ডাল চাষের প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। 

এসি/ আই.কে.জে/

আমন ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250