বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিমকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর আলিয়া মাদ্রাসার সামনে গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৪ঠা নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপ-পরিদর্শক মো. হাসানুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

আরও পড়ুন: জি কে শামীমের জামিন বাতিল

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ৫ই আগস্ট ছাত্র-জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানাধীন ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে এলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় গত ২৬শে অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন মো. ফজলুর করিম।

গত ১লা সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করে। এরপর একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এসি/কেবি


গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250