মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বর্তমানে আলোচনা-সমালোচনার তুঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। এরই মাঝে দিলেন এক বিস্ফোরক খবর। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেইসঙ্গে টি-টোয়েন্টিতেও নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। এ সময় তিনি বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেবো।'

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলেছিলেন সাকিব। যা ছিল তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন সাকিব। রান করেছেন ৪ হাজার ৬০০ এবং বল হাতে নিয়েছেন ২৪২ উইকেট। এছাড়া টি-টোয়েন্টিতে খেলেছেন ১২৯টি ম্যাচ। ব্যাট হাতে ২ হাজার ৫৫১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪৯ উইকেট ।   

ওআ/কেবি

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250