বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার সিলেটবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন।

ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের সদয় অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে পড়া অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে। পাশাপাশি এ বিভাগের সকল সংসদ সদস্যের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই বার্তায় সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য আলাদা একটি সুখবর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আরেকটি প্রকল্পের অধীনে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মিত হতে যাচ্ছে। এটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

এ ছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।

বক্তব্যের শেষে তিনি এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250