মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। 

বুধবার (১৪ই আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন । তিনি বলেন, বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য।

এই মামলার আবেদন করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান। তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।

আরও পড়ুন: দোকান কর্মচারী হত্যা মামলার আসামি সালমান এফ রহমান ও আনিসুল হক

২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধারসহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

এসি/কেবি

আইজিপি গোয়েন্দা প্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250