বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার

ডিএনসিসিতে ১৫৮ পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (১৬ই এপ্রিল) ৩ ক্যাটাগরির পদে ১৫৮ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের জুন মাসে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আগ্রহী প্রার্থীরা আগামী ২১শে এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে যারা এর আগে দেওয়া বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই।

পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা:

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩);


পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০০

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। এ ছাড়া টাইপিং- এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

বয়স: ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);


পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ৫০

আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

বয়স: ৩২ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);


আবেদন পদ্ধতি

*আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটে (www.dncc.gov.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি জমা 

অনলাইনে মাধ্যমে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

সময়সীমা: ১২ই মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত;

আরএইচ/

ডিএনসিসিতে চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250