রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত সপ্তাহে টানা পাঁচদিন বন্ধের পর শেষ দু’দিন ব্যাংকের সীমিত সংখ্যক শাখা খোলা ছিল। ব্যাংক খোলা ছিল ৪ ঘণ্টা। রোববার থেকে দেশের সব শাখা খোলা থাকবে। লেনদেন হবে বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত। লেনদেন শেষে আনুষাঙ্গিক কাজ গোছাতে ব্যাংক খোলা থাকবে সাড়ে তিনটা পর্যন্ত।

রোববার ২৮শে জুলাই থেকে দেশের সব শাখা খোলা রেখে বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন শেষে ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত। অন্যদিকে শেয়ারবাজার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা থাকবে।

কারফিউ শিথিলতা আরও বাড়িয়ে ২৮ থেকে ৩০শে জুলাই সরকারি-বেসরকারি সব অফিস ৬ ঘণ্টা করে চলবে বলে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। এই তিন দিন অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংকিং সময় শুরু সকাল ১০টা থেকে। বিশেষ পরিস্থিতির কারণে অন্য সব অফিসের মতো গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা ব্যাংক লেনদেন হয়। তার আগে তিন দিন সাধারণ ছুটির কারণে সব বন্ধ ছিল। 

আরও পড়ুনঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ

সাধারণত ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন হয়। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সরকারি অফিস চলে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত।

এসি/কেবি


ব্যাংক লেনদেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250