শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

গোয়ালন্দে হামলার ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না: ডিআইজি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারের আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আজ সোমবার (৫ই সেপ্টেম্বর) দুপুরে মাজার থেকে এ আলামত সংগ্রহ করেন ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। এরপর পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান মাজার এলাকা পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি সাংবাদিকদের বলেন, মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না বলেও আশ্বস্ত করেন পুলিশের এ কর্মকর্তা।

অপর এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি প্রশাসনের ভেতরে থাকেন, তার বিরুদ্ধেও, যিনি প্রশাসনের বাইরে আছেন, তার বিরুদ্ধেও।

একটা শান্তিপূর্ণ সমাবেশ যখন অশান্ত হয়ে যায়, তাতে কিন্তু ওই সমাবেশের সবাই জড়িত থাকে না। একটা সমাবেশে হাজার হাজার মানুষ থাকে, সবাই কিন্তু নাশকতা করে না এবং সবাইকে আসামি করা, সবাইকে গ্রেপ্তার করা, এটা তো আইনসংগত না।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমাম মেহেদি’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। হামলায় একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে।

রাজবাড়ী অতিরিক্ত ডিআইজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250