রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

বাফটার মঞ্চে শিমারি শাড়িতে লাস্যময়ী দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপনা করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বিশেষ দিন উপলক্ষ্যে তারকা ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শিমারি শাড়িতে নজর কাড়লেনও তিনি।

প্রতিবেদন অনুযায়ী, রবিবার দীপিকা পাড়ুকোন লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলের লাল গালিচায় হাঁটার আগে দুটো নতুন ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। 

এসময় তার পরনে ছিল ঝলমলে শাড়ি ও তার সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ। বলিউডের সবাই শাড়ি বা যে কোনো এথনিক পোশাকের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন সব্যসাচীর উপর।

আরো পড়ুন:

এদিন বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে দ্য জোন অব ইন্টারেস্ট ছবির জন্য পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা।

এদিকে দীপিকাকে এমন আবেদন ছড়াতে দেখে ভক্তরা বেশ খুশি। পোস্টের রিপ্লাইয়ে দীপিকাকে নিয়ে বেশ প্রশংসা করতেও দেখা গেছে নেটিজেনদের।

সূত্র:হিন্দুস্তান টাইমস

এসি/



দীপিকা বাফটা মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250