রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ভক্তদের সিঙ্গেল থাকার কারণ জানালেন মধুমিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার গ্ল্যামার ওয়ার্ল্ডে নাম লিখিয়েই বিয়ে করেন অভিনেতা সৌরভকে। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাধিক নায়কের সঙ্গে নাম জড়ালেও, নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন ‘পাখি’। এবার নিজের এই সিঙ্গেল থাকার কারণ জানালেন ভক্তদের।

ভারতীয় একটি বাংলা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। সেই ভিডিওর উপরে লেখা, ‘কেন যে আমি সিঙ্গেল, বুঝতেই পারি না’। 

আরো পড়ুন: সৃজিতকে মিথিলার মেয়ে ‘আব্বু’ ডাকে, তাহসানকে ‘বাবা’

আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীকে ঘিরে রয়েছে অনেক পুরুষ। তবে সেই নারীই নিজের আশেপাশে থাকা পুরুষগুলিকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। তাহলে কি জীবনে পুরুষদের এন্ট্রি রুখে রেখেছেন মধুমিতাও? সেই কারণেই ডিভোর্সের এত বছর পরেও তিনি একা?

মধুমিতার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’-এর নায়ক ছিলেন সৌরভ চক্রবর্তী। আর সেই ধারাবাহিকের কাজ চলতে চলতেই ভালোবেসে ছিলেন একে-অপরকে। এরপর চটজলদি বিয়ে। তখন অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১৮।

২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই দুজনে করে নেন আইনি বিয়ে। তবে রূপকথার সফর শেষ হয় ২০১৯ সালে। পথ আলাদা হয় দুজনের। 

এর আগে এক সাক্ষাৎকারে মধুমিতাকে তার বিয়ে ও ডিভোর্স নিয়ে বলতে শোনা গিয়েছিল, ‘যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরো বেশি করে ফোকাস করতে পারতাম। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসি/ আই.কে.জে/

মধুমিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250