বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনন্ত-রাধিকার বিয়েতে রাস্তায় শুয়ে রণবীর সিংয়ের নাগিন ড্যান্স!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেষ হলো আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিন ব্যাপী রাজকীয় বিয়ের আসর। রাজনীতি থেকে শুরু করে বিশ্বের বড় বড় তারকারা হাজির হয়েছিলেন এই বিয়েতে। 

বিয়ের পর্ব মিটলেও যেন হ্যাংওভার এখনও কাটেনি। এরমধ্যে ভাইরাল হলো রণবীর সিংয়ের নাগিন ড্যান্সের নাচের ভিডিও! রীতিমত রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স করেছিলেন। 

জমকালো এ বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে। এই মহা আয়োজনে দেখা মিলেছে রেসলিংয়ের সাবেক চ্যাম্পিয়ন ও হলিউড অভিনেতা জন সিনার। একেবারে দেশি লুকেই চমকে দিয়েছেন তিনি।

আরো পড়ুন: দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পপি

এরমধ্যে ভাইরাল হলো রণবীর সিংয়ের নাগিন ড্যান্সের নাচের ভিডিও! রীতিমত রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স করেছিলেন।

ভিডিওতে দেখা গেছে, রণবীর সিং এবং বীর পাহারিয়া দুজনেই ঢোলের আওয়াজের সঙ্গে জমিয়ে নাচ করছেন। তখন তাদের সঙ্গে যোগ দেন অর্জুন কাপুর। এরপরই বীর পাহাড়িয়াকে সাপুড়ে হয়ে নাচতে দেখা যায়। আর রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স শুরু করে দেন রণবীর। পরে আবার বীর রাস্তায় শুয়ে গড়াগড়ি খান আর রণবীর তার সামনে হাঁটু গেড়ে বসে বীণ বাজানোর অঙ্গভঙ্গি করতে থাকেন।

উল্লেখ্য, অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ই জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর।

এসি/কেবি

রণবীর সিং অনন্ত-রাধিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250