শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ওমরা পালন করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি। মঙ্গলবার (১২ই মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে স্ত্রী মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন। আয়মান ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

আরো পড়ুনঅস্কারের লাল গালিচায় বিশ্বসেরা ফুটবলার মেসি!

পোস্টটি ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ তা‘আলা সকলের দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’

আরেকজন লিখেছেন, ‘খুবই ভালো লাগছে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের সকলের জন্য।’

গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩শে সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এসি/ আই. কে. জে/ 


আয়মান মুনজেরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250