সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শ্রেয়া ঘোষালের এক গানে পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের সুকণ্ঠী মিষ্টি সুরের গায়িকা বলে পরিচিত এই শিল্পীর নাম শ্রেয়া ঘোষাল। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক সুপার হিট গান উপহার দিয়ে যাচ্ছেন। শ্রেয়া ঘোষাল দুই দশকেরও বেশি সময় ধরে সংগীত জগতে রাজত্ব করছেন। 

বলিউড হোক বা টালিউড, সব ইন্ডাস্ট্রিতেই অবাধ বিচরণ এ বাঙালি গায়িকার। সিনেমার সাফল্যের উপর নির্ভরশীল নয় তার গানের জনপ্রিয়তা। বরং কিছু ক্ষেত্রে ব্যতিক্রম উদারহণ দেখা যায়।

সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে শ্রেয়া ঘোষালের বলিউডে যাত্রা শুরু হয়। এরপর থেকে একের পর এক গানের প্রস্তাব তিনি। সময়ের সঙ্গে প্রথম সারির প্লেব্যাক শিল্পীদের তালিকায় নাম উঠে আসে এ শিল্পীর।

সংগীতে অসামান্য অবদানের জন্য পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া। বাংলা এবং হিন্দি ছা়ড়াও তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।

শৈশব থেকেই গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ শ্রেয়ার। শৈশব থেকেই শুরু হয় তার সংগীতচর্চা। মাত্র ছয় বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া শুরু করেছিলেন শ্রেয়া। তখন থেকেই গানকে কেন্দ্র করে আবর্তিত তার জীবন।

আরো পড়ুন: পুরুষ চরিত্রে অভিনয় করবেন সৌরভপত্নী

১৯৯৬ সালে মাত্র ১২ বছর বয়সে ‘সারেগামাপা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রেয়া। সেই অনুষ্ঠানের হাত ধরেই প্রথম জনপ্রিয়তা পান। রিয়েলিটি শোয়ে বিজয়ীর শিরোপা ওঠে তার মাথায়। তার পরেই বলিউডে যাত্রা শুরু হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, প্রতিটি গানের জন্য ২৫ লাখ রুপি করে পারিশ্রমিক নেন শ্রেয়া। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকারও বেশি। তবে এ বিষয়ে শ্রেয়া বা তার টিমের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি।

এসি/ আই. কে. জে/ 


শ্রেয়া ঘোষাল পারিশ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250