বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

আইপিএল থেকে বাদ দেওয়া মোস্তাফিজকে লুফে নিল পিএসএল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। কিন্তু বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের যে চাহিদা, তার সে সময়ে বসে থাকার কথাও না! তাকে ঠিকই লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের এই লিগে নাম লিখিয়েছেন এই বাঁহাতি। পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

সেখানে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’

আইপিএলের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে ২৬শে মার্চ। আগামী ৩রা মে শেষ হবে এই আসর। মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার—সেটি ২০১৮ সালে। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে।

মোস্তাফিজের দল এখনো যদিও নিশ্চিত নয়। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজ যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে ৮ দলের। টুর্নামেন্টের এগারোতম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি।

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250