বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

মোদি নজিরবিহীন শাস্তি দেবেন কাশ্মীরে হামলায় জড়িতদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি দেবে। তিনি বলেছেন, এ হামলায় মদদদাতাদেরও শাস্তি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৪শে এপ্রিল)  ভারতের বিহারের মধুবানিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মোদি। খবর এনডিটিভির।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর মধ্যে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি। এ নৃশংস হত্যাকাণ্ডের দুইদিন পর তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদি কড়া বার্তা দিলেন। 

অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন মোদি। পরে তিনি বলেন, সন্ত্রাসীরা যেভাবে নির্দোষ পর্যটকদের নির্মম ও বর্বরভাবে হত্যা করেছে, তাতে গোটা দেশ ব্যথিত।

মোদি বলেন, পুরো দেশ শোকাহতদের পরিবারের পাশে আছে। সরকার আহত ব্যক্তিদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ ছেলে হারিয়েছেন, কেউ ভাই, কেউ জীবনসঙ্গী। কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়, কেউ মারাঠি, কেউ ওড়িয়া, কেউ গুজরাটি, আর কেউ ছিলেন বিহারের ছেলে।

এইচ.এস/


নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250