মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কাঁচা আম দিয়ে তৈরি করুন জিভে জল আনা আমসত্ত্ব!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই গরমে কাঁচা আমের জুস থেকে শুরু করে ভর্তা, আচার সবারই কমবেশি প্রিয়। সারাবছর তো কাঁচা আম পাওয়া যায় না। তাই বছরের এ সময় এলেই আমের আচার তৈরির হিড়িক পড়ে যায়। তবে সারা বছর আচার সংরক্ষণ করে রাখা ততটাও সহজ নয়। তাই সংরক্ষণ করে রাখুন কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে।

বিভিন্ন স্বাদের আমের আচারের মধ্যে আমসত্ত্ব সবার কাছেই প্রিয়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছরভর কাঁচা আমের স্বাদ নেওয়া যায় আমসত্ত্বের। কীভাবে তৈরি করবেন? রইলো রেসিপি-

আরো পড়ুন : গরমে ভর্তা-ভাতেই স্বস্তি! তৈরি করুন টাকি মাছ ভর্তা

উপকরণ

১. কাঁচা আম ৪-৫টি

২. চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ

৩. চিনি ১ কাপ

৪. লবণ স্বাদ অনুযায়ী

৫. চিনি পরিমাণমতো

৬. ভাজা জিরার গুঁড়া ১ টেবিল চামচ

৭. ফুড কালার (সবুজ) সামান্য ও

৮. তেল সামান্য।

পদ্ধতি

প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিন। আঁটি বাদ দিয়ে ছোট টুকরো করে আম সেদ্ধ করে রাখুন। এবার সেদ্ধ করা আম ছাঁকনি দিয়ে ছেঁকে ক্বাথ বের করে নিন।

এরপর প্যানে কাঁচা আমের ক্বাথ, চিলি ফ্লেক্স, লবণ, বিট লবণ, চিনি, জিরার গুঁড়া ও খাবার রং সবকিছু দিয়ে ভালো করে জ্বাল দিন। মিশ্রণের ঘনত্ব বুঝে গ্যাস বন্ধ করে দিন।

এবার যে প্লেটে আমসত্ত্ব শুকাতে দেবেন, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিন। বেশ খানিকটা ক্বাথ ঢেলে তা প্লেটে ভালো করে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন আমের ক্বাথের স্তর যেন খুব পুরু না হয়ে যায়। তাহলে শুকাতে সময় লাগতে পারে।

আমের ক্বাথ ছড়িয়ে দেওয়া থালাগুলো এমন জায়গায় রাখতে হবে, যেখানে বাতাস লাগবে। ২-৩ দিন এভাবে রেখে দিলেই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। এবার ছুরি দিয়ে ইচ্ছেমতো কেটে বায়ুরোধী পাত্রে তুলে রেখে দিন।

এস/ আই.কে.জে/

রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250