মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

পণ্য বর্জনের ডাকের মধ্যেই ভারতে বাংলাদেশী পর্যটকের রেকর্ড

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

বাংলা নববর্ষের দিন ভিড়ে গিজগিজ করছিল কলকাতার নিউমার্কেট এলাকা- ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর আর বাংলা নববর্ষের প্রায় এক সপ্তাহব্যাপী ছুটিতে ভারতে বাংলাদেশি পর্যটকদের প্রবেশের পুরনো সব নজির ভেঙে গেল বলা চলে। ভারতের ইমিগ্রেশন দফতর জানাচ্ছে, গত এক সপ্তাহে (৮-১৪ এপ্রিল) শুধু বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়েই স্থলপথে গড়ে রোজ ১০ থেকে ১২ হাজার বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছেন যা একটি সর্বকালীন রেকর্ড! 

এছাড়া আকাশপথে কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের ফ্লাইটে কিংবা পেট্রাপোল ছাড়াও হিলি, ডাউকি বা আখাউড়ার মতো অন্য স্থলসীমান্তগুলো দিয়েও প্রতিদিন ভারতে গিয়েছেন আরও কয়েক হাজার বাংলাদেশি। সব মিলিয়ে সড়ক, বিমান ও রেলপথে শুধু এই দিন সাতেকের মধ্যেই প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক ভারতে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পর্যটন, চিকিৎসা বা কেনাকাটা-সহ নানা কাজে তারা সারা বছরই ভারতে যান, কিন্তু ভারতীয় কর্মকর্তারা বলছেন গত সাত দিনে যে রকম ব্যাপকহারে তারা এসেছেন তা আগে কখনওই দেখা যায়নি।

বাংলাদেশে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ও কিছু রাজনৈতিক নেতাকর্মী যখন ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা চালাচ্ছেন ও ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছেন, সেই পটভূমিতে এই পরিসংখ্যান খুবই তাৎপর্যপূর্ণ।

দিল্লিতে ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তার কথায়, ‘লম্বা এই ছুটি আর উৎসবের মৌসুমে বাংলাদেশিদের ভারতে আসার ঢল এটাই প্রমাণ করে যে দুই দেশের মানুষে-মানুষে সম্পর্ক (পিপল-টু-পিপল কনট্যাক্ট) পুরোপুরি অটুট রয়েছে, বরং তা দিনে দিনে নতুন উচ্চতায় আরোহণ করছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আসলে এবারে ঈদের অনেক আগে থেকেই বাংলাদেশে ভিসার আবেদনের সংখ্যা যেভাবে বেড়ে গিয়েছিল, তাতে আমরা বুঝতেই পারছিলাম ঈদ আর নববর্ষের জোড়া ছুটিতে পর্যটকদের ঢল নামবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে আমাদের মিশনগুলোর কর্মকর্তারা রাতদিন এক করে এই সব আবেদন প্রসেস করেছেন এবং এত অল্প সময়ের মধ্যে এরকম হাজার হাজার ভিসা বোধহয় আমরা আগে কখনও দিইনি।’ 

বস্তুত ভারতের বাইরে যে সব দেশ থেকে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ভারতে আসেন, কোভিডের আগেই সেই তালিকায় আমেরিকাকে হঠিয়ে শীর্ষস্থানটি দখল করে নিয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে মোটামুটিভাবে ১৮ থেকে ১৯ লাখ বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিলেন, যাদের মধ্যে অনেকেই আবার একাধিকবার।

২০২০ ও ২০২১ সালে কোভিড মহামারি ও লকডাউনের কারণে সেই সংখ্যায় কিছুটা ভাটা পড়লেও ২০২২ থেকেই আবার বাংলাদেশিদের ভারতে আসার স্রোত শুরু হয়ে যায় ও গত বছরের মধ্যেই (২০২৩) তা আবার প্রাক-কোভিড পর্যায়ে পৌঁছে গেছে।

বাংলাদেশি পর্যটকরা চিরকালই দিল্লি-আগ্রা বা রাজস্থানের আজমির শরিফে যান। আজকাল কাশ্মির বা লাদাখ, দার্জিলিং কিংবা সিকিমও তাদের কাছে খুবই প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। কিন্তু সংখ্যার বিচারে দেখলে – এখনও তাদের কাছে ভারতের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য অবশ্যই কলকাতা।

আর কলকাতার নিউমার্কেট ও সংলগ্ন এলাকা, সদর স্ট্রিট ও আশেপাশের থাকা-খাওয়ার হোটেলগুলোও তাদের কাছে বিশেষ করে প্রিয়।

কলকাতার সদর স্ট্রিট এলাকার এক হোটেল মালিক জানাচ্ছেন, ‘গত বেশ কিছুদিন ধরে আমাদের এলাকার সবগুলো হোটেলই পুরোপুরি সোল্ড আউট। আর এর মধ্যে ৯০ শতাংশ অকুপেন্সিই বাংলাদেশিদের।’

আই.কে.জে/

ভারতে রেকর্ড পর্যটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250